Al Mufid
  • Home
  • About
  • Contacts
  • FAQ
LoginRegister
  • Home
  • About
  • Contacts
  • FAQ
LoginRegister

সুদ মোচনের কার্যকরী হাতিয়ার

সুদমুক্ত সমাজ গড়তে আপনার সঙ্গ একান্ত কাম্য

সুদ থেকে মুক্তি ও আর্থিক সমৃদ্ধির সমন্বিত প্রয়াস — আল-মুফীদ

Register Now Login

আমাদের লক্ষ্য

আস্-সালামু আ'লাইকুম

পবিত্র কুরআনে বর্ণিত আছে, "আল্লাহ তা'আলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।" মুসলিম উম্মাহকে সুদের কবল থেকে বাঁচিয়ে ব্যবসায়ের মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যেই আমাদের আল-মুফীদ ইসলামী সমিতির অবতারণা। স্বচ্ছতা, বিশ্বস্ততা ও শরীয়াহভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি — আপনিও এই কার্যক্রমে অংশ নিয়ে ইহ-পরকালীন কল্যাণের যাত্রী হতে পারেন।

আমাদের সেবাসমূহ

আমানত (الأمانة)

সদস্যদের সঞ্চয়কে নিরাপদ, বিশ্বস্ত ও শরিয়তসম্মতভাবে সংরক্ষণের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা। যেকেউ যেকোনো সময় সদস্য হয়ে আমানত রাখতে ও ফেরত নিতে পারেন।

সুদমুক্ত ঋণ (القرض الحسنة)

পুরাতন ও বিশ্বস্ত সদস্যদের জরুরি প্রয়োজনে শর্তসাপেক্ষে স্বল্প মেয়াদি সুদমুক্ত ঋণ (করজে হাসানা) — কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।

ব্যবসায় বিনিয়োগ (المضاربة)

মুদারাবা পদ্ধতিতে সদস্যরা নির্দিষ্ট মেয়াদে মূলধন বিনিয়োগ করেন, কর্তৃপক্ষ ব্যবসা পরিচালনা করে, এবং মেয়াদ শেষে পূর্বনির্ধারিত অনুপাতে লভ্যাংশ পাওয়া যায়।

ইসলামী ক্রয়-বিক্রয় (المرابحة)

মুরাবাহা মুয়াজ্জালাহ পদ্ধতিতে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করে নির্ধারিত মেয়াদে কিস্তিতে বিক্রয় — স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সম্পূর্ণ হালাল।

জনকল্যাণ ফান্ড (الصندوق المنفعة)

"আল-মুসাঈদ ফাউন্ডেশন" ইসলাম ও আর্তমানবতার সেবায় নিয়োজিত। যে কেউ দান করতে পারেন, গরিব ও দ্বীনদার ব্যক্তিগণ সাহায্যের জন্য আবেদন করতে পারেন।

আমাদের বৈশিষ্ট্য

  • খোদাভীরু আলেম ও মুফতিদের দিকনির্দেশনায় সম্পূর্ণ ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত
  • সম্পূর্ণ সুদমুক্ত লেনদেনের নিশ্চয়তা
  • সকল লেনদেনে "হিসাব বহি" ও "জমা রশীদ" ব্যবহৃত হয়, তাই প্রতারণার সম্ভাবনা নেই
  • হিসাব-নিকাশে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ওয়েবসাইট রয়েছে
  • সকল লেনদেনে কনফার্মেশনের জন্য অটো মেসেজ সার্ভিস
  • সদস্যদের মতামত গ্রহণের জন্য বার্ষিক মতবিনিময় সভা
  • আর্তমানবতার সেবার জন্য জনকল্যাণ ফান্ড
  • লভ্যাংশের ৫% ও জরিমানার অর্থ "আল-মুসাঈদ ফাউন্ডেশন"-এর জন্য উৎসর্গিত

কেন আমরা সেরা

আমরা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নই, আমরা সুদের বিরুদ্ধে এক নীরব আন্দোলন এবং ইসলামী অর্থনীতির বাস্তব প্রয়োগ। হিসাব বহি, জমা রশীদ, অনলাইন শিট ও অটো মেসেজ সার্ভিসের মাধ্যমে প্রতিটি লেনদেন থাকে পরিষ্কার ও নির্ভরযোগ্য।

কেন বিনিয়োগ করবেন

আপনার অর্থ শুধু অর্থই নয়, এটি আপনার ঈমানের আমানতও। প্রচলিত ব্যাংকের চেয়ে অধিক লভ্যাংশ পাওয়ার পাশাপাশি এটি সুদ থেকে মুক্তি, মানুষের দোয়া ও আখিরাতের পাথেয় জোগানোরও মাধ্যম।

উপদেষ্টা মণ্ডলী

মুফতি আবুল হুসাইন মুহাম্মাদ আব্দুল্লাহ

চেয়ারম্যান, আল-ফালাহ বহুমুখী সমবায় সমিতি লিঃ, চরমোনাই, বরিশাল

হযরত মাওলানা আনোয়ার হোসাইন

মুহতামিম, পাংগাশিয়া দ্বীনিয়া মাদরাসা, দুমকী, পটুয়াখালী

হযরত মাওলানা আমীরুল ইসলাম

প্রভাষক (আরবী), পশ্চিম শ্যামপুর বি. এম. আলিম মাদরাসা, বাকেরগঞ্জ, বরিশাল

পরিচালক বৃন্দ

সাঈদুল ইসলাম মুসাব্বির

চেয়ারম্যান, আল মুফীদ ইসলামী সমিতি

01877003556

মুশফীকুল ইসলাম শাকিল

ম্যানেজিং ডিরেক্টর, আল মুফীদ ইসলামী সমিতি

01860512393

মোঃ তরিকুল ইসলাম

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

01941038515

মুহাম্মাদ নাঈম উদ্দিন

ফিল্ড অফিসার

01893506453

মুহাম্মাদ ইব্রাহিম খলিলুল্লাহ

ফিল্ড অফিসার

01759171638

আজই যুক্ত হোন আল-মুফীদ ইসলামী সমিতির সাথে

দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে

Register Now

আল-মুফীদ ইসলামী সমিতি

সুদমুক্ত ও শরীয়াহভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান — মুসলিম উম্মাহকে সুদ থেকে বাঁচিয়ে ব্যবসায়ের মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল করাই আমাদের লক্ষ্য।

Quick Links

  • Home
  • About
  • Contacts
  • FAQ

Account

  • Login
  • Register

যোগাযোগ

01877003556

© 2026 Al Mufid Islamic Samity. All rights reserved.